দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হামলা, ভাঙচুর ও সরকারি কর্মকর্তাদের লাঞ্ছিত করার ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে এজাহার দায়েরের পরদিনই নাটোরের জেলা প্রশাসক (ডিসি) আসমা শাহীনকে প্রত্যাহার এবং লালপুরের ইউএনও মো. বরকত উল্লাহকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করে।
এক আদেশে নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আসমা শাহীনকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। অপর আদেশে লালপুরের ইউএনও মো. বরকত উল্লাহকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে।
এ ঘটনায় নাটোরের প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সচেতন মহলের কেউ কেউ অভিযোগ করছেন, হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার পরই কর্মকর্তাদের বদলি করা হয়েছে। তবে বদলির সঙ্গে মামলার কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে সরকারি আদেশে কিছু বলা হয়নি।
গত ১২ আগস্ট ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল নিয়ে অসন্তোষের জেরে লালপুর ও বাগাতিপাড়া ইউএনও কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং সরকারি কর্মকর্তাদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে।
এ ঘটনায় সোমবার (১৭ আগস্ট) লালপুর ও বাগাতিপাড়া ইউএনও কার্যালয়ের দুই প্রশাসনিক কর্মকর্তা নিজ নিজ থানায় পৃথক দুটি এজাহার দায়ের করেন। লালপুরের এজাহারে ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। বাগাতিপাড়ার এজাহারে সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
এজাহারে অভিযুক্তদের মধ্যে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নাম রয়েছে। মামলায় হামলা, ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
এদিকে বুধবার জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ সাংবাদিকদের উদ্দেশে বলেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সত্য ও বস্তুনিষ্ঠতা বজায় রাখতে হবে। কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কোনো উদ্দেশ্য হাসিলের চেষ্টা না করার আহ্বান জানান তিনি।
অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাটোর জেলা শাখার আহ্বায়ক আব্দুস সামাদ শিশির সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ডিসি ও ইউএনওর প্রত্যাহার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি দাবি করেন, ইউএনও কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় মামলা করার পরপরই দুই কর্মকর্তাকে প্রত্যাহার ও বদলি করা হয়েছে। এ ঘটনায় তিনি প্রশাসনের ভবিষ্যৎ ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
যে আই